News71.com
 Bangladesh
 16 May 20, 11:50 AM
 239           
 0
 16 May 20, 11:50 AM

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা॥

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা॥

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুরের বদ্দিপুর গ্রামে রত্না খাতুন ২২ নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৭ মে) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রত্না খাতুন ওই গ্রামের রমজান আলির স্ত্রী।যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম জানান, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল সে। মাঝরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানতে পারেনি তিনি।উল্লেখ্য, নিহতের স্বামী রমজান আলী একটি মামলায় জেলহাজতে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন