News71.com
 Bangladesh
 16 May 20, 11:03 AM
 225           
 0
 16 May 20, 11:03 AM

প্রতিবন্ধী ভাইকে মারপিটের প্রতিবাদ করায় যুবক খুন॥

প্রতিবন্ধী ভাইকে মারপিটের প্রতিবাদ করায় যুবক খুন॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালী সদর উপজেলার বহাল গাছিয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রুবেলের প্রতিবন্ধী ভাইকে মারধর করা হয়। আর এটার প্রতিবাদ করায় বখাটে যুবকেরা তার মাথায় আঘাত করলে গুরুতর জখম হন।পরে হাসপাতলে নিলে মারা যান রুবেল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় প্রতিবন্ধী জুয়েল মাঠে বসে ফুটবল খেলা দেখার সময় তাকে মাঠ থেকে সরে যেতে বলে। সে না সরায় একই এলাকার বখাটে ফিরোজসহ তার সহযোগীরা তাকে উত্ত্যক্ত ও মারধর করে। এ ঘটনা শুনে প্রতিবন্ধী জুয়েলের বড় ভাই নিহত রুবেল জিজ্ঞাসাবাদ করতে গেলে বখাটে ফিরোজসহ তার সহযোগীদের সাথে তার মারামারি হয়। এসময় প্রতিপক্ষের চলার(কাঠ) আঘাতে মাথায় গুরুতর জখম হয় রুবেল। পরে জখম অবস্থায় রুবেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে সাতটায় মারা যায় সে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফিরোজ,আল মামুন ও মেহেদী নামে তিন যুবককে আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন