News71.com
 Bangladesh
 15 May 20, 10:38 PM
 266           
 0
 15 May 20, 10:38 PM

সংকটাপন্নদের বাঁচাতে করোনাজয়ীদের প্লাজমা নেবে ঢামেক॥

সংকটাপন্নদের বাঁচাতে করোনাজয়ীদের প্লাজমা নেবে ঢামেক॥

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো করোনা জয়ীদের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করতে যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এবং এ কার্যক্রম আগামীকাল শনিবার থেকেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ খান। তিনি বলেন, ‘আমাদের হাতে যে পরিমাণ কিট আছে তা দিয়ে শনিবার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারব। সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নীতিগত অনুমোদন নেয়া হয়েছে।’

সফলতার সঙ্গে নির্ধারিত মানের প্লাজমা সংগ্রহ সম্ভব হলে, অ্যান্টিবডি হিসেবে দেয়া হবে সংকটাপন্ন করোনা রোগীর দেহে। চিকিৎসকরা বলছেন, এ কাজে এগিয়ে এসেছেন তিনজন স্বেচ্ছাসেবী চিকিৎসক। চিকিৎসকরা মনে করেন, যেকোনো ভাইরাস থেকে সেরে ওঠা রোগীর দেহে তৈরি হয় ওই ভাইরাসেরই অ্যান্টিবডি। ধারণা করা হয়, মারাত্মক সংক্রমণ ঘটানো করোনাভাইরাসের ক্ষেত্রেও তেমনটি হয়, এজন্য সুস্থ রোগীর রক্তের প্লাজমা দিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়ার বিষয়েও কথা হচ্ছে বিশ্বব্যাপী।

ঢামেক হাসপাতালের অধ্যাপক ডা. মাজহারুল হক তপন বলেন, আগে আমরা রোগীর শরীর থেকে সম্পূর্ণ রক্ত নিয়ে প্লাজমা তৈরি করতাম। আর এখন মেশিনের মাধ্যমে রোগীর শরীর থেকে লাল ও সাদা অংশ বের হয়ে প্লাজমা থেকে বাকি অংশ আবার শরীরে চলে যাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক বলছেন, কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এ উদ্যোগ আশার আলো করোনা চিকিৎসায়। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১২০২জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০৬৫ জনে। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২৭৯ জন। আজ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ৩৮৮২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন