News71.com
 Bangladesh
 15 May 20, 10:38 PM
 182           
 0
 15 May 20, 10:38 PM

২৪ ঘণ্টায় আরো ১৯৮ পুলিশের দেহে করোনা শনাক্ত॥

২৪ ঘণ্টায় আরো ১৯৮ পুলিশের দেহে করোনা শনাক্ত॥

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৯৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারি পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আছেন। সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪১ জনে। এ সংখ্যা ১৫ই মে সকাল পর্যন্ত সারাদেশের পুলিশ ইউনিটের।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন। বুধবার এ সংখ্যা ছিল ৯০৯ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৩ হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মারা গেছেন ৭ জন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন