
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থা হলেও আমেরিকার সঙ্গে প্রায় সাত হাজার কোটি টাকার অস্ত্র-চুক্তি সই করলো ভারত। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে নৌবাহিনীর জন্য ২৪টি অত্যাধুনিক হেলিকপ্টার কিনবে ভারত। ভারতীয় গণমাধ্যম এইসময়’এর খবরে বলা হয়, নৌবাহিনীর বর্তমান হেলিকপ্টারগুলো হলো সি কিং মডেলের। এগুলো অনেকটা পুরোনো হয়ে গেছে। তাই নুতন মডেলের MH-60R সাবমেরিন হেলিকপ্টার আনা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে।
দেশের জলসীমার সুরক্ষার জন্য উন্নত প্রযুক্তির হেলিকপ্টার প্রয়োজন বলে অনেকদিন ধরেই জানিয়েছিল নৌবাহিনী। এই হেলিকপ্টারগুলো থেকে ন্যাভাল স্ট্রাইক মিসাইল ফায়ার করা সম্ভব। আগামী বছর এই হেলিকপ্টারগুলো ভারতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।