News71.com
 Bangladesh
 15 May 20, 07:27 PM
 271           
 0
 15 May 20, 07:27 PM

আবারও গন্তব্য গ্রাম॥শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল

আবারও গন্তব্য গ্রাম॥শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল

নিউজ ডেস্কঃ গত দুই সপ্তাহ ধরে ঢাকামুখী মানুষের ঢল থাকলেও এবার দক্ষিণবঙ্গের ২১ জেলার যাওয়া মানুষের ঢল নেমেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে।শুক্রবার (১৫ মে)সকাল থেকেই এই নৌরুট দিয়ে শত শত যাত্রী পারাপার হচ্ছেন। সাথে বেড়েছে দক্ষিণবঙ্গগামী ছোট গাড়ির চাপও। সামাজিক দূরত্ব না মেনেই যাতায়াত করছেন অধিকাংশ যাত্রী।সরেজমিনে দেখা যায়, শিমুলিয়া ঘাট থেকে চন্দ্রের বাড়ির কাছ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লাইন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট ছোট গাড়ি। শত শত লোক এভাবে ফেরিতে গাদাগাদি করে পার হওয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার আশঙ্কা থেকেই গেলো। এছাড়া যারা দক্ষিণবঙ্গ থেকে ঢাকার দিকে আসছে তারাও পড়েছে মহাবিপাকে। বাস বন্ধ থাকায় ঢাকা থেকে যাত্রীরা মাইক্রোবাস, প্রাইভেটকার, লেগুনা, মোটরসাইকেল ও উবারের অফলাইনের গাড়িতে করে শিমুলিয়া ঘাটে আসছে। আর শিমুলিয়া ঘাটে লঞ্চ, সিবোট বন্ধ থাকায় যাত্রীরা পার হচ্ছে ফেরিতে।অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীরা ভ্যান, মোটরসাইকেল করে ঢাকার উদ্দেশ্য কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। যার অধিকাংশই বিভিন্ন কলকারখানা ও গার্মেন্টসে কর্মরত

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন