News71.com
 Bangladesh
 15 May 20, 12:40 PM
 269           
 0
 15 May 20, 12:40 PM

দেশে করোনায় আক্রান্ত হলেন প্রায় দুই হাজার পুলিশ সদস্য॥

দেশে করোনায় আক্রান্ত হলেন প্রায় দুই হাজার পুলিশ সদস্য॥

নিউজ ডেস্কঃ দেশে মোট ১ হাজার ৯২৬ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯০৭ সদস্য আক্রান্ত হন বলে জানিয়েছে পুলিশ সদরপ্তর। এছাড়া বাহিনীর সাত জন সদস্য ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।বর্তমানে ৪ হাজার ৯৬১ পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন এবং ১ হাজার ১৫৯ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে ২৯৮ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক ও বেসামরিক সদস্য এবং তাদের পরিবারের সদস্য ভর্তি হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন