News71.com
 Bangladesh
 14 May 20, 06:30 PM
 116           
 0
 14 May 20, 06:30 PM

ঢাকা ছাড়লেন ১৯৭ থাই নাগরিক॥

ঢাকা ছাড়লেন ১৯৭ থাই নাগরিক॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অবস্থানরত ১৯৭ জন থাইল্যান্ডের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।বৃহস্পতিবার (১৪ মে) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। ঢাকার থাইল্যান্ডের দূতাবাস এ তথ্য জানায়। থাই লায়ন এয়ারের একটি বিশেষ প্লেনে থাইল্যান্ডের নাগরিকরা ফিরে গেছেন। এসময় বিমানবন্দরে থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৫ জন থাইল্যান্ডে ফিরে যান। বাংলাদেশে অবস্থান করা থাইল্যান্ডের নাগরিকদের জন্য পরবর্তীসময়ে আরো একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন