
নিউজ ডেস্কঃ আতাইকুলায় দিনে-দুপুরে ব্যবসায়ীর ৫ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বুধবার (১৩ মে) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ সিদ্ধান্ত জানান। ঘটনার বিবরনে জানায়ায় সাঁথিয়া উপজেলার বাজারের ভূষিমাল ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে সঙ্গে নিয়ে গত রোববার দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে যান। পথিমধ্যে ওঁৎপেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজের পাশ থেকে ওই ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।এ সময় ব্যবসায়ী মুসার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও ছিনতাইকারীদের ধাওয়া করে। তাদের ধাওয়ায় টাকার ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। আহত অবস্থায় ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোট ভাই রানা মৃধা ও মামা শিপনকে আটক করে পুলিশ।এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত মুসাকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন বলে জানান ওসি।