News71.com
 Bangladesh
 13 May 20, 10:20 PM
 189           
 0
 13 May 20, 10:20 PM

ফেসবুকের কাছে সন্দেহভাজন ২৯৮ আইডির তথ্য চেয়েছে সরকার॥  

ফেসবুকের কাছে সন্দেহভাজন ২৯৮ আইডির তথ্য চেয়েছে সরকার॥   

নিউজ ডেস্কঃ ১৭৯টি অনুরোধের মাধ্যমে ফেসবুকের কাছে মোট ২৯৮টি আইডি সম্পর্কে তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। গেলো বছরের শেষ ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এসব তথ্য চাওয়া হয়। এসব অনুরোধের মধ্যে প্রায় ৪৫ শতাংশ তথ্য বাংলাদেশ সরকারকে দিয়েছে ফেসবুক। গত মঙ্গলবার (১২ মে) নিয়মিত প্রকাশের অংশ হিসেবে কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফর্সমেন্ট প্রতিবেদন প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্রতিবেদনে অন্যান্য তথ্যের পাশাপাশি ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাস সময়ের বিভিন্ন ডাটা তুলে ধরা হয়। নির্ধারিত এই সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ফেসবুকের কাছে বিভিন্ন আইডি সম্পর্কে কী ধরনের তথ্য চেয়েছে, সে বিষয়েও তথ্য প্রকাশ করে ফেসবুক।


এই তথ্যে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, ২০১৯ এর শেষ ছয় মাসে ফেসবুকের কাছে তথ্য চেয়ে মোট ১৭৯টি আবেদন করে বাংলাদেশ সরকার। এরমধ্যে ৮৪টি আবেদন করা হয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে। আর ৯৫টি আবেদন করা হয় জরুরি প্রয়োজনে। আর এসব আবেদনের মাধ্যমে মোট ২৯৮টি আইডির তথ্য চাওয়া হয় সরকারের পক্ষ থেকে।এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ শতাংশ আইনি প্রক্রিয়ার আবেদনে সরকারকে তথ্য দেয় ফেসবুক। একইসঙ্গে ৫০ শতাংশ জরুরি আবেদনেরও তথ্য দেওয়া হয়। সবমিলে গড়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় ৪৫ শতাংশ ক্ষেত্রে সরকারকে তথ্য দেয় ফেসবুক।সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে আবেদন করার তুলনামূলক চিত্রে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে বলে জানায় ফেসবুক। ২০১৯ সালের শেষ ছয় মাসে ফেসবুকে বিভিন্ন দেশের সরকার তথ্য চেয়ে মোট এক লাখ ৪০ হাজার ৮৭৫টি আবেদন করে। ২০১৮ সালের একই সময়ের তুলনায় এই আবেদনের সংখ্যা ৯ দশমিক ৫ শতাংশ বেশি। সেবার মোট আবেদনের সংখ্যা ছিল এক লাখ ২৮ হাজার ৬১৭টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন