News71.com
 Bangladesh
 13 May 20, 07:48 PM
 221           
 0
 13 May 20, 07:48 PM

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারের সুযোগ॥ ভিজিট ভিসায় গেলেও করতে পারবেন চাকরী  

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফারের সুযোগ॥ ভিজিট ভিসায় গেলেও করতে পারবেন চাকরী   

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকরা ভিসা ট্রান্সফার করতে পারবেন। এছাড়া, যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন। আজ বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । এতে উল্লেখ করা হয়, আরব আমিরাতে যাদের চাকরি চলে গেছে বা ভিসা ক্যান্সেল হয়ে গেছে তারা অন্যত্র চাকরির চেষ্টা করতে পারবেন। দূতাবাস আরব আমিরাতের সরকারসহ বিভিন্ন সূত্রে অবহিত হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিক যারা আমিরাতে অবস্থান করছেন, তারা ভিসা ট্রান্সফার করতে পারবেন। একই সঙ্গে যারা ভিজিট ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা চাকরির ভিসাও নিতে পারবেন ।

এতে আরও বলা হয়, অনেকেই বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। তবে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে বাংলাদেশে ভ্রমণ করার আপাতত কোনো সুযোগ নেই। সরকার নিয়মিত ফ্লাইট চালুর চেষ্টা করছে। এক্ষেত্রে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সম্ভব হলে এ মুহূর্তে দেশে ফিরে না গিয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থানের পরামর্শ দিয়েছে দূতাবাস ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন