News71.com
 Bangladesh
 13 May 20, 07:13 PM
 155           
 0
 13 May 20, 07:13 PM

ঈদের আগে গরম মসলার দাম কমলো ১০-২৫ শতাংশ॥  

ঈদের আগে গরম মসলার দাম কমলো ১০-২৫ শতাংশ॥   

নিউজ ডেস্কঃ এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচসহ গরম মসলার মূল্য ১০ থেকে ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি। আজ বুধবার (১৩ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিনের সঙ্গে সমিতির ৬ সদস্যের প্রতিনিধিদল এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয় । এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) মো. ওবায়দুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয়, গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করে গরম মসলার দাম ১০ থেকে ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে একমত পোষণ করেন তারা ।

ঘোষিত নতুন মূল্য তালিকায় স্বাক্ষর করেন বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি সভাপতি মো. এনায়েত উল্লাহ এবং মহাসচিব মো. আতিকুল হক। আলোচনার পর বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি গরম মসলার মূল্যতালিকা ঘোষণা করেন। নতুন মূল্য তালিকা হলো- জিরা (ভারত) প্রতি কেজি ৩০০ থেকে ৩৪০ টাকা, দারুচিনি (চীন) প্রতিকেজি ৩১০ থেকে ৩৩০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) প্রতিকেজি ৩৫০ থেকে ৩৭০ টাকা, লবঙ্গ প্রতিকেজি ৬৮০ থেকে ৭২০ টাকা, এলাচ প্রতিকেজি ২৮০০ থেকে ৩২০০ টাকা, গোলমরিচ (সাদা) ৫৫০ থেকে ৫৮০ টাকা, গোলমরিচ (কালো) ৩৬০ থেকে ৩৮০ টাকা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন