News71.com
 Bangladesh
 13 May 20, 05:41 PM
 155           
 0
 13 May 20, 05:41 PM

করোনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু॥

করোনায় ইবনে সিনা হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডা. আবুল মোকারিম। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন চিকিৎসকের প্রাণ কেড়েছে ভাইরাসটি। গতকাল ১২ মে, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন ডা. আবুল মোকারিম। এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা. আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘ডা. আবুল মোকারিম ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হন এবং সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।’ এখন পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে তিনজন চিকিৎসক মারা গেছেন বলেও জানান তিনি। ডা. মোকারিম ইবনে সিনার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে দেশজুড়ে চেনামুখ ছিলেন। আজ ১৩ মে, বুধবার জোহরের নামজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন