News71.com
 Bangladesh
 13 May 20, 05:39 PM
 137           
 0
 13 May 20, 05:39 PM

আনসার বাহিনীকে মাস্ক-পিপিই দিল বসুন্ধরা গ্রুপ॥

আনসার বাহিনীকে মাস্ক-পিপিই দিল বসুন্ধরা গ্রুপ॥

নিউজ ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ২৫ হাজার মাস্ক ও তিন হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে ঢাকা মহানগর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) মো. মাহবুবুল ইসলামের কাছে এসব মাস্ক ও পিপিই হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে আনসার বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) মাহবুবুল ইসলাম বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমরা মহাপরিচালক স্যারের নির্দেশে সারাদেশে স্বাধীনভাবে কাজ করছি। প্রাথমিকভাবে যখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিমানবন্দরে ডিউটি শুরু করেন তখন মহাপরিচালক স্যার নিজের উদ্যোগে পিপিই, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন। এরপরে আমাদের বাহিনীকে নিরাপত্তা সামগ্রী দিয়ে বসুন্ধরা গ্রুপ যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা অত্যন্ত প্রসংশনীয়। শুধু এখনই না দেশে যখন কোনো দুর্যোগ আসে তখনই বসুন্ধরা গ্রুপ অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বসুন্ধরা গ্রুপের সুরক্ষা সামগ্রীতে আমরা উপকৃত হয়েছি। এসব সুরক্ষা সামগ্রী করোনা পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যদের উৎসাহিত ও সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন