News71.com
 Bangladesh
 13 May 20, 11:36 AM
 228           
 0
 13 May 20, 11:36 AM

মারা গেলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা'দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী॥

মারা গেলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা'দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী॥

নিউজ ডেস্কঃ সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা'দত হুসাইন মারা যাওয়ার ২০ দিনের মাথায় তাঁর স্ত্রী শাহানা চৌধুরীও মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ২৩ এপ্রিল মারা যান ড. সা'দত হুসাইন।

প্রয়াত সা'দত হুসাইনের পুত্রবধূ বলেন, রাত সাড়ে ১০টার দিকে তাঁর শ্বাশুড়ি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। এই জটিলতা নিয়ে গত ২০ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। তিনদিন বাসায় রাখার পর অসুস্থ হয়ে গেলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার বাদ জোহর নিকুঞ্জ এলাকায় স্বামী প্রয়াত সা'দত হুসাইনের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রয়াত সা'দত হুসাইন ও শাহানা চৌধুরী দম্পত্তির এক ছেলে ও দুই মেয়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন