News71.com
 Bangladesh
 12 May 20, 07:22 PM
 226           
 0
 12 May 20, 07:22 PM

ভার্চ্যুয়াল আদালতে অংশ নেবেন না টাঙ্গাইলের আইনজীবীরা॥বিকল্প পদ্ধতির দাবী

ভার্চ্যুয়াল আদালতে অংশ নেবেন না টাঙ্গাইলের আইনজীবীরা॥বিকল্প পদ্ধতির দাবী

নিউজ ডেস্কঃ ভার্চ্যুয়াল আদালতে অংশ নেবেন না টাঙ্গাইলের আইনজীবীরা। শারীরিক দূরত্ব বজায় রেখে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত চালুর দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার (১২ মে) জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার বর্ধিত সভা আহ্বান করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনজীবীরা ভার্চ্যুয়াল আদালত চালুর বিপক্ষে মত প্রকাশ করেন। তাদের বক্তব্য, বেশির ভাগ আইনজীবী তথ্যপ্রযুক্তি ব্যবহারে প্রস্তুত নন। ভার্চ্যুয়াল আদালতে মামলার নথিপত্র স্ক্যান করে তা আদালত এবং অপর পক্ষের আইনজীবীকে পাঠাতে হবে। তাই আইনজীবীদের ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিতে তথ্যপ্রযুক্তিগত অনেক ঝামেলায় পড়তে হবে। এজন্য এ পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো বিকল্প উপায়ে আদালত পরিচালনার পক্ষে মত দেন অধিকাংশ আইনজীবী।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একেএম নাছিমুল আক্তার জানান, আইনজীবী সমিতির এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বৃহস্পতিবার বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন