News71.com
 Bangladesh
 11 May 20, 10:42 PM
 246           
 0
 11 May 20, 10:42 PM

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলা॥ নিহত ২, আহত ৫

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলা॥ নিহত ২, আহত ৫

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলা ধুলিয়াপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলো, মনজের মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৩৮) ও লোকমান মন্ডলের ছেলে অভি মন্ডল (২২)। সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। কুদ্দুস খার সমর্থকরা প্রতিপক্ষ মকবুল হোসেন সমর্থক লোকমান মন্ডলের বাড়িতে অতর্কিত হামলা করে। তারা কুপিয়ে অভি ও লাল্টুসহ কয়েক জনকে আহত করে। তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল্টু ও অভিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, ওই গ্রামে দুটি সামাজিক দল আছে। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। এ নিয়ে আগেও মামলা আছে। পুলিশ সুপার আরো জানান, তিনিসহ পুলিশের সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন