News71.com
 Bangladesh
 11 May 20, 07:36 PM
 225           
 0
 11 May 20, 07:36 PM

না’গঞ্জে মার্কেট-ইফতার বাজার মনিটরিংয়ে নামছে র‍্যাব॥

না’গঞ্জে মার্কেট-ইফতার বাজার মনিটরিংয়ে নামছে র‍্যাব॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটে-শপিং মলে স্বাস্থ্যবিধি ও ইফতার বাজার মনিটরিং করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের চাষাঢ়াসহ বিভিন্ন মার্কেটে র‍্যাব-১১ এ মনিটরিং কার্যক্রম চালায়। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় মার্কেটগুলোর গৃহীত পদক্ষেপও পর্বেক্ষণ করে তারা। দোকান মালিক ও ক্রেতাদের যথাযথ সামাজিক দূরত্ব মানার ব্যাপারে দিকনির্দেশনা ও সতর্কতাও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে। এছাড়া এদিন শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরাগুলোতে ইফতারির মান, খাবার ও স্বাস্থ্যবিধিও মনিটরিং করে র‍্যাব-১১। এ কার্যক্রম প্রসঙ্গে র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার আলেপ উদ্দিন বলেন, যেসব মার্কেট খুলেছে তারা স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সেটি মনিটরিং করার পাশাপাশি আমরা ক্রেতা ও দোকানিদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নির্দেশনা দিচ্ছি। এছাড়া র‍্যাবের পক্ষ থেকে ইফতার বাজারও মনিটরিং করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন