News71.com
 Bangladesh
 10 May 20, 10:09 PM
 288           
 0
 10 May 20, 10:09 PM

ফুটবলার মুন্না-তৈয়বের জার্সি বিক্রি হলো ১০ লাখ ৬৫ হাজার টাকা॥

ফুটবলার মুন্না-তৈয়বের জার্সি বিক্রি হলো ১০ লাখ ৬৫ হাজার টাকা॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে অসহায়দের পাশে দাঁড়াতে নিলামে তোলা হয়েছিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিং ব্যাক খ্যাত মোনেম মুন্নার জার্সি। জাতীয় দলের স্মৃতি বিজড়িত জার্সির পাশাপাশি আবাহনীর হয়ে খেলা জার্সিও নিলামে তুলে বিক্রি করা হয়। ৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয় এই জার্সি দুটি। এছাড়া বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের নিলামে তোলা জার্সিও বিক্রি হয়েছে। এই পুরো অর্থ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায়।

মোনেম মুন্না একজন ক্ষণজন্মা ফুটবলার। যার সম্পর্কে আক্ষেপ করে জাতীয় দলের সাবেক জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন, হি ওয়াজ মিসটেকেনলি বর্ন ইন বাংলাদেশ। তার এই উক্তিই বলে দেয়, কতো বড় মাপের তারকা ফুটবলার ছিলেন মুন্না। দেশের ফুটবলে ইতিহাসে তো বটেই, উপমহাদেশেরও সেরা ডিফেন্ডারদের একজন মোনেম মুন্না। দক্ষ নেতৃত্ব আর দুর্দান্ত পেশাদারিত্বের এক জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। যার হাত ধরে বাংলাদেশের ফুটবল পেয়েছিল অনন্য কিছু সাফল্য। কিডনি রোগে মাত্র ৩৭ বছরে বয়সে অকাল প্রয়াত হয় কিং ব্যাক খ্যাত মুন্নার। তবে এখনো ভক্ত-সমর্থকদের স্মৃতির মানসপটে রয়ে গেছেন মোনেম মুন্না।

প্রিয় মানুষের জার্সি নিলামে তোলার পর মুন্নার স্মৃতি নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার স্ত্রী এবং সাবেক সতীর্থরা। জার্সি বিক্রির টাকা করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানান মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম। এদিকে, মোনেম মুন্না ছাড়াও বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি নিলামে তোলা হয়েছিল। যে জার্সি পড়ে ২০১৩ সালে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। এর ভিত্তি মূল্য ছিল ২ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন