News71.com
 Bangladesh
 10 May 20, 06:23 PM
 236           
 0
 10 May 20, 06:23 PM

লোকসান কমাতে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স॥

লোকসান কমাতে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স॥

নিউজ ডেস্কঃ ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে প্রথম কার্গো ফ্লাইট পরিচালনা করল ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল শনিবার ঢাকা থেকে রপ্তানি পণ্য নিয়ে ইউএস বাংলার বিএস-২১৩ কার্গো ফ্লাইটটি সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। ব্যাংকককের সূবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা একটায় ফ্লাইটটি অবতরণ করে। এরপর ব্যাংকক থেকে ইউএস বাংলার বিএস-২১৪ কার্গো ফ্লাইটটি রওনা দিয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, বর্তমানে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের আকাশপথের পরিবহন যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত। একমাত্র ইউএস বাংলার একটি যাত্রীবাহী ফ্লাইট সপ্তাহের প্রতি শনিবার ঢাকা-গুয়াংজু রুটে পরিচালনা করছে। একই সঙ্গে করোনা দুর্যোগে দেশের আমদানি-রপ্তানিকে সচল রাখাতে ইউএস বাংলা এয়ারলাইন্স সরকারের কাছে কার্গো ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি চেয়েছিল। পরে এপ্রিলের প্রথম সপ্তাহে কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি পায়।

উল্লেখ্য ইউএস বাংলার বহরে থাকা প্রতিটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট প্রায় ১৫ টন কার্গো পরিবহন করতে সক্ষম। বাংলাদেশের সঙ্গে কার্গো পরিবহনে যেসব দেশের দ্বিপাক্ষিক চুক্তি আছে, ইউএস বাংলা এয়ারলাইন্স সেসব দেশে কার্গো পরিবহন করতে পারবে। প্রাথমিকভাবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, থাইল্যান্ড, ভারত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে কার্গো পরিবহনের পরিকল্পনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্সের।উল্লেখ্য ইউ এস বাংলা এয়ারলাইন্সের বহরে কোন কার্গো বিমান না থাকায় তারা যাত্রীবাহী বোয়িং বিমানেই মালামাল পরিবহন শুরু করেছে। করোনার কারনে প্রতিনিয়ত লোকসানের মধ্যে সারা বিশ্বের বিমান সংস্থা গুলো । তাই ক্রমবর্ধমান লোকসান কমাতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাগেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন