News71.com
 Bangladesh
 19 Apr 19, 01:59 PM
 339           
 0
 19 Apr 19, 01:59 PM

প্রশ্নপত্রে পর্নো তারকার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

প্রশ্নপত্রে পর্নো তারকার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্রে পর্নো তারকার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আজ শুক্রবার সকালে শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএ চেয়ারম্যান এস এম আশফাক হুসেন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী অংশের প্রশ্নের উত্তরে দুই পর্নো তারকা সানি লিওন এবং মিয়া খলিফার নাম ব্যবহার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন