News71.com
 Bangladesh
 09 May 17, 05:29 PM
 260           
 0
 09 May 17, 05:29 PM

বিএনপি জাতিকে সন্ত্রাস লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি ।। মাহবুব উল আলম হানিফ  

বিএনপি জাতিকে সন্ত্রাস লুটপাট ছাড়া কিছুই দিতে পারেনি ।। মাহবুব উল আলম হানিফ   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন,বিএনপি ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস,লুটপাট ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। আজ মঙ্গলবার কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে দুস্থ,ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন,বিএনপি’র আসলে গাত্র দাহ হচ্ছে। তারা ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস, লুটপাট ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই। তাদের এই চরম ব্যর্থতার কারণে জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সে কারণে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে মনে প্রাণে মেনে নিতে পারে না’।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে হানিফ বলেন,মির্জা ফখরুল ইসলামদের মুখে লুটপাটের কথা মানায় না। দেশের জনগণ জানে তারা সরকারের মধ্যে থেকে হাওয়া ভবনে আরেকটি সরকার গঠন করে কি ভাবে লুটপাট করেছিল। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান,সাধারণ সম্পাদক আজগর আলী,শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ। আলোচনা সভা শেষে ২১৭ জন দুস্থ ও ভিক্ষুকের মধ্যে সেলাই মেশিন,গরু,ছাগল ও নগদ টাকা বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন