News71.com
 Bangladesh
 08 May 17, 09:58 PM
 207           
 0
 08 May 17, 09:58 PM

মেহেরপুর পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমার্থিত প্রার্থী রিটন।।  

মেহেরপুর পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ সমার্থিত প্রার্থী রিটন।।   

নিউজ ডেস্কঃ মেহেরপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমার্থিত প্রার্থী মাহফুজুর রহমান রিটন ১১ হাজার ৭শ ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মনোনিত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৪শ ১৭ ভোট। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগে মেহেরপুরে স্থগিত দুটি কেন্দ্রে সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

এসময় বিএনপি প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস বলেন,গত ২৫ তারিখের ব্যালট পেপার ছিনতাই করে সিল মারা হয়েছে। এ ব্যালেট পেপার ছিনতায়ের ঘটনায় এখনও ব্যালেট পেপার উদ্ধারের কোন ব্যবস্থা গ্রহণ হয়নি। এমনকি কোন মামলাও হয়নি। তারপরও আমরা রাজনৈতিক কারণে এই ভোটে ছিলাম। কিন্তু আজ সোমবার ভোটাররা যখন বুথে গিয়ে ভোট দিতে যায় তখন সরকারি দলের প্রার্থীরা তাদের পিছনে পিছনে গোপন বুথে গিয়ে নৌকা মার্কায় সিল মেরে নিয়েছে।

জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন,একুট আগেই যুবলীগ নেতা লিখনের নেতৃত্বে বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে। একদিকে জাল করে ভোট নেওয়া হচ্ছে অপরদিকে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি পুলিশ পাঠিয়ে সেখান থেকে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেন। মাসুদ অরুন আরো বলেন,জাল ভোট,জোর করে ভোট,ভোটারদের পাহারা দিয়ে নিয়ে যাওয়া এই অবৈধ ভোটে অংশ নিয়ে বৈধতা দেওয়া যায় না। তাই আমরা এই ভোট বর্জন করলাম। এ থেকেই প্রমাণিত হয় এই সরকারের অধিনে আর কোন নির্বাচন সুষ্ঠ হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন