News71.com
 Bangladesh
 08 May 17, 06:56 PM
 228           
 0
 08 May 17, 06:56 PM

জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ ।। গুলিবিদ্ধ ২ডাকাত আটক  

জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ ।। গুলিবিদ্ধ ২ডাকাত আটক   

নিউজ ডেস্কঃ গতকাল রবিবার রাত আড়াইটার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা এলাকায় পুলিশ-ডাকাত গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশের গুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ ও চার পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান,পাঁচবিবি পৌর শহরের বালিঘাটা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে টহলরত পুলিশরা ঘটনাস্থলে পৌঁছিলে টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে পাঁচবিবি শহরের কুখ্যাত ডাকাত মিলন ও রফিকুল গুলিবিদ্ধ হয়।

পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় পুলিশের এএসআই হোসেন আলীসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন