News71.com
 Bangladesh
 08 May 17, 06:54 PM
 243           
 0
 08 May 17, 06:54 PM

বাংলাদেশের ৩৮ শতাংশ মানুষই ধূমপানে আসক্ত।।  

বাংলাদেশের ৩৮ শতাংশ মানুষই ধূমপানে আসক্ত।।   

নিউজ ডেস্কঃ ১৯৯০ সালের পর এই প্রথম বিশ্বের অধিকাংশ দেশে কমে এসেছে ধূমপানের হার। তবে একই সময়ে ধূমপানকারী ও তামাকজনিত কারণে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ১৯৯০-২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরে দেশের ধূমপানের চিত্রটা অপরিবর্তিত। সারাদেশে বর্তমানে ৩৮ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যান্সেট’এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে,যেখানে তামাকজাত কোম্পানিগুলো নতুন বাজার তৈরির লক্ষ্যে কাজ করায়;উন্নয়নশীল দেশগুলোতে মৃত্যুহার আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়,২০১৫ সালে বিশ্বে গড়ে প্রত্যেক চারজন পুরুষের একজন ও ২০ জন নারীর মধ্যে একজন দৈনিক ধূমপান করেছে। আর একই সময়ে তামাকজনিত কারণে মৃত্যুহার বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ।ল্যান্সেট বলছে,২০১৫ সালে প্রত্যেক দিন ৯৩ কোটিরও বেশি মানুষ ধূমপান করেছে। ১৯৯০ সালে এ ধূমপানকারীর সংখ্যা ছিল ৮৭ কোটি; অর্থাৎ বিশ্বে ৭ শতাংশ ধূমপানকারী বেড়েছে। অন্যদিকে বিশ্বে নিহত ১০ জনের একজনের মৃত্যু হয়েছে ধুমপানের কারণে;এর অর্ধেকই চীন,ভারত,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার। বিশ্বে মোট তামাক ব্যবহারের দুই তৃতীয়াংশই হয়েছে যৌথভাবে ইন্দোনেশিয়া,বাংলাদেশ,ফিলিপাইন,জাপান, ব্রাজিল ও জার্মানিতে।

তবে ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ,ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ধূমপানকারীর পরিমাণ অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশে বর্তমানে ৩৮ শতাংশ মানুষ ধূমপানে আসক্ত। এছাড়া ইন্দোনেশিয়ায় ৪৭ শতাংশ ও ফিলিপাইনে ৩৫ শতাংশ মানুষ ধূমপায়ী। ২০১৪ সাল পর্যন্ত ধূমপান নিয়ন্ত্রণ নীতিমালা কার্যকর না করায় একই সময়ে রাশিয়ায় নারী ধূমপায়ীর পরিমাণ ৪ শতাংশ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন