
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার গভীর রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফেরদৌস বিষয়টি জানান,মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল,৮৭০ গ্রাম গাঁজা,১৭০ পিস ইয়াবা,১০ পিস অ্যাম্পোল ইনজেকশন ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। তিনি আরও তাদের বিরুদ্ধে পৃথক থানায় ১৬টি মামলার প্রস্ততি চলছে। এরপর তাদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।