News71.com
 Bangladesh
 08 May 17, 06:42 PM
 194           
 0
 08 May 17, 06:42 PM

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ মে।।  

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ মে।।   

নিউজ ডেস্কঃ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম এ দিন ধার্য করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে,২০১৪ সালের ১২ ডিসেম্বরে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে ৫ লাখ এক টাকা দেনমোহরে নাসরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের ৬ মাস পর ক্রিকেটার আরাফাত সানি নাসরিনের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকার জন্য সানি তার স্ত্রীকে মারধর করেন এবং হুমকি ধামকি দিয়ে ভাড়া বাসায় রেখে যান। এরপর তিনি নাসরিনকে বলেন,যৌতুকের টাকা না দিলে তার মা সংসার করতে দেবে না। এছাড়া মোবাইলে ধারণ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

মামলায় আরো অভিযোগ করা হয়েছে,স্ত্রীর দাবি নিয়ে আরাফাত সানির বাড়ি গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সানির মা বাড়ি থেকে বের করে দেন এবং হুমকি দিয়ে বলেন,তোর সঙ্গে আমার ছেলে সংসার করবে না তাই সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থা কর। তখন বাদী তার বাসায় চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন