
নিউজ ডেস্কঃ কুমিল্লা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার শাসনগাছা ও বানাসুয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন,সদর উপজেলার কাপ্তানবাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩২)। গতকাল রবিবার বিকালে উপজেলার শাসনগাছা ও গোমতী নদীর পাড়ের বানাসুয়া গ্রাম থেকে ট্রেনে কাটা লাশ দুটি উদ্ধার করা হয়। তবে এই দুজন কীভাবে কিংবা কেন ট্রেনে কাটা পড়েছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।
জিআরপি পুলিশের এসআই করিম উল হক বলেন,স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রেনে কাটা দুই লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হবে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।