News71.com
 Bangladesh
 08 May 17, 06:36 PM
 193           
 0
 08 May 17, 06:36 PM

এমপিদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।  

এমপিদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে দলের এমপিদের কাছে জানতে চাইলে কেউ উত্তর দিতে পারেন নি। জানা যায়,এতে করে এমপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ বছরে কৃষিতে ভতুর্কি কতো? প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাব দিতে পারেননি কৃষিমন্ত্রী। গতকাল রবিবার রাতে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপস্থিত দলীয় এমপিদের এভাবে বিভিন্ন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন,বছরে কতগুলো বই বিতরণ করা হয়েছে? কমিউনিটি ক্লিনিক কতগুলো? কিভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয়, এর সংখ্যা কতোটি? মাতৃমৃত্যুর হার কতো?এসব প্রশ্নের কেউ সঠিক উত্তর দিতে না পারায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,আপনারা সংসদ সদস্যরাই যদি সরকারের উন্নয়ন সম্পর্কে অজ্ঞ হন,তাহলে জনগণকে কিভাবে অবহিত করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন