
নিউজ ডেস্কঃ দ্রুত সময়ের মধ্যেই ঢাকার চারপাশের চার নদীর দূষণমুক্ত করতে কার্যক্রম শুরু করছে সরকার। এ লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি কাজ করছে। কমিটি রিপোর্ট দিলেই দূষণমুক্ত করণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।আজ রবিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সরকারি দলের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উত্থাপিত নোটিশের জবাবে তিনি আরো বলেন, মন্ত্রী বলেন, ঢাকার চারপাশে নদী দ্বারা বিস্মৃত। বিশ্বের কোথাও রাজধানী শহরে এ রকম নেই। কিন্তু দুভার্গ্য হলো- মানুষ দ্বারা এই নদী দূষণ সৃষ্টি হয়েছে। ঢাকার চারপাশের এই চারটি নদী বুড়িগঙ্গা,তুরাগ, শীতলক্ষা ও বালু নদীর দূষণরোধে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। এই কমিটির চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রী। আমি (নৌপরিবহন মন্ত্রী) ও পানি সম্পদমন্ত্রী ওই কমিটির কো-চেয়ারম্যান।
মন্ত্রী বলেন,মূলত ট্যানারির বর্জ্য এবং শিল্প কলকারাখানা বর্জ্যের কারণে এই নদীগুলো দুষণ হয়েছে। ট্যানারির বর্জ্যের ৩০ ভাগ দূষণ হচ্ছে, ৬০ ভাগ হচ্ছে শিল্প বর্জ্যে। এই বর্জ্যে রোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে দেওয়া হচ্ছে। এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি। ট্যানারি পুরোপুরি চলে গেলে ৩০ ভাগ দূষণ কমে যাবে। আরো বলেন,নদীগুলোর দূষণরোধে জনপ্রশাসনের মূখ্য সচিবকে কনভেনার করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা একটি পরিকল্পনা তৈরি করছে কি করে এই নদীগুলেরা দূষণমুক্ত করা যায়। আশা করছি কমিটি এক মাসের মধ্যে একটা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।