News71.com
 Bangladesh
 07 May 17, 08:39 PM
 292           
 0
 07 May 17, 08:39 PM

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দেবে সরকার ।। ডা. দীপু মনি

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দেবে সরকার ।। ডা. দীপু মনি

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন,আগামী ফসল ঘরে ওঠার আগ পর্যন্ত হাওরে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল সুযোগ-সুবিধা দেবে সরকার। তিনি আরো বলেন,শেখ হাসিনার সরকার হাওর এলাকার একটি মানুষকেও না খেয়ে মরতে দেবে না। আজ রবিবার দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের ডিঙ্গাপোতা হাওর পাড়ের বিজ্ঞান বাজারে ক্ষতিগ্রস্ত ২ শতাধিক কৃষক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন,আওয়ামী লীগ সরকার হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে শুরু থেকেই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের খোঁজ-খবর নেওয়ার জন্য আগামী ১৮ মার্চ নেত্রকোনায় আসবেন বলেও তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন