News71.com
 Bangladesh
 07 May 17, 08:27 PM
 253           
 0
 07 May 17, 08:27 PM

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট হতো।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকট হতো।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,নির্বাচনে অংশগ্রহণ না করে দেশের উন্নয়ন করা যায় না। ৫ তারিখের নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হতো। খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। আজ রবিবার সকালে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে শিল্পমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ।

এসময় আমু বলেন,শেখ হাসিনার শাসনামলেই তিস্তা চুক্তি সম্পাদিত হবে। ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া ভারত সফর থেকে ফিরে সাংবাদিকদেরকে বলেছিলেন তিনি তিস্তার কথা ভুলে গিয়েছিলেন। তিনি বলেন,বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯বার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তাকে হত্যা করতে পারেনি। পাকিস্তানের ২২ পরিবার থেকে ২২ হাজার পরিবার সৃষ্টির জন্য বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেননি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, মনোহরদী-বেলাব এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন,শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাউছার,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন