News71.com
 Bangladesh
 07 May 17, 04:53 PM
 258           
 0
 07 May 17, 04:53 PM

দেশে ২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে।।

দেশে ২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে।।

নিউজ ডেস্কঃ ২ কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। আজ রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ‘ফুড সিস্টেম অ্যান্ড নিউট্রিশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রধান কারিগরি উপদেষ্টা নাউকি মিনা মিগুসি এক সেমিনারে এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফএও, আইসিডিডিআরবি, গেইন ও ইউনিসেফ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন দরকার নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন