News71.com
 Bangladesh
 07 May 17, 12:12 PM
 198           
 0
 07 May 17, 12:12 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় মামলার প্রতিবেদন দাখিল আবারও পেছাল।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় মামলার প্রতিবেদন দাখিল আবারও পেছাল।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পেছাল।আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত বিভাগ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৩ জুন (মঙ্গলবার) নতুন দিন ধার্য করেন আদালত। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত,গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। ত্রুটি মেরামত করে সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বছরের ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন