News71.com
 Bangladesh
 07 May 17, 10:59 AM
 252           
 0
 07 May 17, 10:59 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে।।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভেতর নির্মাণাধীন ৭ মার্চ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক একথা জানিয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণে নির্মাণাধীন ভাস্কর্যটি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন,রোকেয়া হলের প্রভোস্ট ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন,চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

৭ মার্চ ভবনটিরও নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবনটি রোকেয়া হলের পাশে নির্মাণ করা হচ্ছে। উপাচার্য ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। যথাসময়ে কাজটি সম্পন্ন করে ভবনে স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্যও সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন