
নিউজ ডেস্কঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় প্রেস ক্লাবে আজ আনুষ্ঠানিকভাবে ৫৭ দলের এই ‘সম্মিলিত জাতীয় জোট’-এর ঘোষণা দেবেন তিনি। লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) ও জাতীয় ইসলামী মহাজোট এতে থাকছে। এ ছাড়া ইসলামী ফ্রন্ট বাংলাদেশ,ইসলামী ঐক্যজোট,খেলাফত মজলিসসহ আরো কয়েকটি ধর্মভিত্তিক দল এতে যোগ দিতে পারে।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার মোবাইলে নিউজ৭১ কে জানিয়েছেন "আমাদের লক্ষ্য,জাতিকে ঐক্যবদ্ধ করে আবারও ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় থাকাকালে এরশাদ যে উন্নয়ন করেছেন গত সরকারগুলো তা অতিক্রম করতে পারেনি। সত্যিকারের উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই।