News71.com
 Bangladesh
 07 May 17, 10:00 AM
 241           
 0
 07 May 17, 10:00 AM

ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান,নিহত ২,

ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান,নিহত ২,

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর হঠাৎপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। ওই বাড়িতে আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

আজ রবিবার,০৭ মে সকাল থেকে এ জঙ্গি অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট। ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,এ ঘটনায় সিসিটিসি ইউনিটের একজন ডিসিসহ ২ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন