News71.com
 Bangladesh
 06 May 17, 11:56 PM
 371           
 0
 06 May 17, 11:56 PM

আগামী ৫ বছরে বাংলাদেশে বিদেশি শ্রমিক কাজ করতে আসবে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

আগামী ৫ বছরে বাংলাদেশে বিদেশি শ্রমিক কাজ করতে আসবে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এ দেশের মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করা হচ্ছে। ডিজিটাল বাংলা নিয়ে বিএনপি-জামায়াত 'কৌতুক' করত। আসলে সেই কৌতুকের বিষয়ই বাস্তবে রূপ ধারণ করেছে। ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে বিদেশি শ্রমিক কাজ করতে আসবে। আজ শনিবার ঝালকাঠি শিশু পার্কে 'লানিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট' শীর্ষক প্রকল্পের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সাহায্যের জন্য কারো দ্বারে যাচ্ছে না মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, আজকে ডিজিটাল বাংলা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবন্ধ নয়। ডিজিটাল বাংলার মাধ্যমে গ্রামের মানুষ বিদেশ থেকে টাকা আনতে পারেন,দিতেও পারেন। আমাদের কর্মসংস্থান দেখে বিদেশিরা বলতে শুরু করেছে,বাংলাদেশে লোক পাঠানো হবে। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে কাজ করতে আসবে বিদেশি শ্রমিক।

জেলা প্রসাশক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প পরিচালক (উপসচিব) মির্জা আশ্রাফ ও পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। পরে মন্ত্রী ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এ সময় স্টলগুলো ঘুরে দেখেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন তথ্য প্রযুক্তির ৪০টি স্টল স্থান পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন