News71.com
 Bangladesh
 06 May 17, 11:55 PM
 167           
 0
 06 May 17, 11:55 PM

নোয়াখালীর বেগমগঞ্জে পাষন্ড ছেলের লাঠির আঘাতে হতভাগ্য বাবার মৃত্যু।।  

নোয়াখালীর বেগমগঞ্জে পাষন্ড ছেলের লাঠির আঘাতে হতভাগ্য বাবার মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে ছেলে ইয়াসিনের (৩৫) লাঠির আঘাতে বাবা বেলায়েত হোসেনের (৬০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৯টার ওই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পূর্ব নরোত্তমপুর গ্রামের খাজুরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেন গ্রামের বাড়ি একই ইউনিয়নের খাজুরতলার পানব্যাপী বাড়ি। ঘটনার পরপরই ইয়াছিন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের খাজুরতলা এলাকার পান ব্যাপারী বেলায়েত হোসেনের সাথে তার ছেলে ইয়াসিনের সাথে পারিবারিক কলহ চলে আসছিল। আজ শনিবার রাতে ওই কলহকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে ইয়াসিন তার বাবা বেলায়েত হোসেনকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহতের প্রতিবেশী নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলি হোসেন জানান,আজ শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা-ছেলের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছেলে ইয়াসিন বাবা বেলায়েত হোসেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান,ছেলের লাঠির আঘাতে বাবা বেলায়েত হোসেনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন