News71.com
 Bangladesh
 06 May 17, 11:44 PM
 372           
 0
 06 May 17, 11:44 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৩ নেতা কারাগারে।।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ৩ নেতা কারাগারে।।   

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩ ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন বলে হাটহাজারী থানা সূত্রে জানা গেছে। এরা হলেন- সদ্য স্থগিত চবি ছাত্রলীগ কমিটির উপ-ত্রাণবিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন,সহ-সম্পাদক জাহাঙ্গীর রাসেল ও পাঠাগার সম্পাদক আবু বকর তোহা।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোয়েন্দা পুলিশের এসআই কানু লার বাদী হয়ে নিয়াজ ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করেন। অপরদিকে তোহার বিরুদ্ধে পুরনো তিনটি মামলা থাকায় তাকে ওই তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার চবি ক্যাম্পাসে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ দুইজন ও পরে একজনকে গ্রেফতার করে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন