News71.com
 Bangladesh
 06 May 17, 11:42 PM
 356           
 0
 06 May 17, 11:42 PM

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের জিম্মি থেকে রক্ষার জন্য আগামীকাল সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট।।  

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের জিম্মি থেকে রক্ষার জন্য আগামীকাল সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট।।   

নিউজ ডেস্কঃ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের জিম্মি থেকে রক্ষার জন্য আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট পালন করবে রাঙ্গামাটি জেলা বাস, ট্রাক মালিক-শ্রমিক নেতারা। এর আগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হলেও আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে নেতারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের পরিবর্তে শুধু আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

রাঙ্গামাটি বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর হোসেন চৌধুরী আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর ট্রাক টার্মিনালে ট্রাক মালিক ও শ্রমিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে বিষয়টি নিয়ে শনিবার বিকেলের রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান ও রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুর হাসান। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন নেতাদের বক্তব্যে পরিপ্রেক্ষিতে তাদের দাবি পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।রাঙ্গামাটি-রাবার বাগান,ভেদভেদী-আসামবস্তি,আসামবস্তি-কাপ্তাই,ঘাগড়া-বড়ইছড়ি মহাসড়কে এবং নৌপথে পরিবহন ও যানবাহন চলাচলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পরিবহন নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন