
নিউজ ডেস্কঃ যশোরে ছায়া খাতুন (১৯) নামে এক হোটেল কর্মী 'ত্রিভুজ প্রেমের' বলি হয়েছে। তিন কিশোর পরিবহন শ্রমিক ধর্ষণের পর তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। হত্যার ১২ দিন পর ওই তিন কিশোরকে আটকের পর র্যােব রহস্য উদঘাটন করেছে। ত্রিভুজ প্রেমের'সূত্র ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জড়িতরা স্বীকার করেছে। আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাঘব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার খোদাদাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আটককৃতরা হলো- যশোরের বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের আকরামের ছেলে মফিজুর রহমান (১৪),সদরের সাবলাট গ্রামের আসাদুর রহমানের ছেলে মো. পারভেজ (১৫) ও ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে মো. আল আমিন সজিব (১৪)। এই তিনজনই যশোর-নড়াইল ও বাঘারপাড়া রুটে চলাচলকারী বাসের হেলপার।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে র্যা ব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার খোদাদাদ হোসেন জানান,ছায়া খাতুনের সঙ্গে মফিজুর ও পারভেজের প্রেমের সম্পর্ক ছিল। তারা শারীরিক সম্পর্কের দিকে এগোতে চেয়েছিল। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় তারা ধর্ষণ ও হত্যার পরিকল্পনা করে। অপর আসামি আল-আমিনও মেয়েটিকে পছন্দ করত। সেও ওই পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়।উল্লেখ্য,শহরের নীলগঞ্জ তাতীপাড়া এলাকার নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় বাবু খাবার হোটেলের তৃতীয়তলার একটি টিনশেড ঘর থেকে ছায়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। সে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছী গ্রামের ইমান আলীর মেয়ে।