News71.com
 Bangladesh
 06 May 17, 07:42 PM
 305           
 0
 06 May 17, 07:42 PM

স্বাস্থ্যসেবার মান বাড়াতে মহিলা পল্লী চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।। ভূমিমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান বাড়াতে মহিলা পল্লী চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।। ভূমিমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবার মান বাড়াতে মহিলা পল্লী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ শনিবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যসেবা প্রদানকারী পল্লী চিকিৎসকরা ঘরে ঘরে গিয়ে মানুষদের সেবা প্রদান করে থাকেন উল্লেখ করে মন্ত্রী বলেন,এ জন্য সেবা গ্রহীতারা বিশেষ করে নারী ও শিশু সেবা গ্রহিতারা মহিলা পল্লী চিকিৎসকের সেবা বেশি প্রত্যাশা করেন।

ভূমিমন্ত্রী শরীফ বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। নারী-পুরুষ,শিশুরা অনায়াসেই সেখান থেকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে বড় বড় ডাক্তারদের যাওয়া-আসা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না উল্লেখ করে তিনি বলেন,এর কারণে এ পল্লী চিকিৎসকগণ ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করেন। ডিগ্রীধারী পল্লী চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই জানিয়ে শামসুর রহমান শরীফ বলেন,প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বড় বড় জটিল রোগের সুচিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ তারা দিয়ে থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন