News71.com
 Bangladesh
 06 May 17, 06:51 PM
 342           
 0
 06 May 17, 06:51 PM

সুপ্রিম কোর্ট খুলছে আগামীকাল থেকে।।  

সুপ্রিম কোর্ট খুলছে আগামীকাল থেকে।।   

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট আবারও আগামীকাল রবিবার থেকে আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে মুখরিত হবে। গত ১৪ এপ্রিল থেকে আজ (৬ মে) পর্যন্ত সরকার ঘোষিত ছুটি,সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছিল। আগামীকাল রবিবার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন