News71.com
 Bangladesh
 06 May 17, 06:02 PM
 249           
 0
 06 May 17, 06:02 PM

সুন্দরবনে র‍্যাবের অভিযানে বড় ভাই বাহিনীর দুই সদস্য আটক।।  

সুন্দরবনে র‍্যাবের অভিযানে বড় ভাই বাহিনীর দুই সদস্য আটক।।   

নিউজ ডেস্কঃ পূর্ব সুন্দর বনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জুমরার খাল এলাকায় র্যা ব-৮ এর অভিযানে জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্য আটক হয়েছে। এসময় ৪টি দেশী বিদেশী অস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন র্যাাব সদস্যরা। আজ দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। আটক জলদস্যুরা হলো রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে খলিল শেখ ওরফে রাঙ্গা মিয়া (৩২) ও একই উপজেলার কালিকা প্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা (৪২)।

র্যা ব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান,সুন্দরবনের জুমরার খাল এলাকায় জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব সদস্যরা আজ দুপুরে অভিযান শুরু করেন। রড় ভাই বাহিনীর সদ্যরা র্যা্বের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যানব তাদের ধাওয়া করে দুই দস্যুকে আটক করে। এসময় তাদের কাছ খেকে দেশী-বিদেশী ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারু উদ্ধার করে। সাম্প্রতিক কালে সুন্দরবনের শিবসা,আড়পাঙ্গাসিয়া,ছোটকলাগাছিয়া নদী,খুলনা এবং চাঁদপাই রেঞ্জের বিভিন্ন চর অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নৃশংস ডাকাতি করে আসছিলো এই দস্যু বাহিনীটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন