News71.com
 Bangladesh
 06 May 17, 10:17 AM
 211           
 0
 06 May 17, 10:17 AM

রমজানের আগে সব সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ দিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার।।  

রমজানের আগে সব সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ দিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার।।   

নিউজ ডেস্কঃ বিএনপিকে আন্দোলনের জন্য প্রস্তুত করতে সাংগঠনিক ইউনিটের সব কমিটি আগামী রমজানের আগে গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিনি লিখিত ও মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন,৭৮টি সাংগঠনিক ইউনিটের যে কমিটিগুলো বাকি আছে সেগুলো রমজানের আগেই গঠন করতে হবে। চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে কাজ শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে এসব কমিটি নিয়ে সমস্যা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষিত বেশ কয়েকটি কমিটিতে বিদ্রোহ দেখা দিয়েছে।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আমাদের প্রতিনিধিকে বলেন,দলের চেয়ারপারসনের নির্দেশ রয়েছে দ্রুত কমিটি গঠনের। আমরা সে অনুযায়ী কাজ করছি। তবে বিএনপির একটি সূত্র জানিয়েছে,নির্ধারিত সময়ের মধ্যে হয়তো সব কমিটি হবে না। কেননা এখনো ২৫ থেকে ৩০টি কমিটি বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ উত্তর ও ময়মনসিংহ দক্ষিণ, নরসিংদী, গাজীপুর,টাঙ্গাইলরংপুর মহানগর,পঞ্চগড়,বগুড়া,চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,পাবনা,সিরাজগঞ্জ,খুলনা মহানগর,বাগেরহাট,কুষ্টিয়া,যশোর,ফরিদপুর,গোপালগঞ্জ,কক্সবাজার,চট্টগ্রাম দক্ষিণ,ফেনী,কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ,বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুরসহ আরো কয়েকটি জেলা।

আর বাকিগুলোতে আংশিক কমিটি ঘোষণা করা হলেও সেখানে চলছে বিদ্রোহ, পদত্যাগসহ নানা সমস্যা। গত ২৯ এপ্রিল রাজশাহী জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে তোফাজ্জল হোসেন তপুকে সভাপতি এবং এ কে এম মতিউর রহমান মন্টুকে সাধারণ সম্পাদক করা হয়। তাঁরা বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সমর্থক। আগের কমিটি ছিল সাবেক মেয়র ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু সমর্থিত। জানুয়ারিতে প্রথম আংশিক কমিটি ঘোষণার পরপরই কেন্দ্রীয় অফিসে তালা ঝুলিয়ে দেন বঞ্চিতরা। আর গত শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর উত্তেজনা আরো বেড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন