News71.com
 Bangladesh
 06 May 17, 07:07 AM
 175           
 0
 06 May 17, 07:07 AM

সামাজিক বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।। খুলনায় শাহরিয়ার কবীর

সামাজিক বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ।। খুলনায় শাহরিয়ার কবীর

নিউজ ডেস্কঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেছেন,গণহত্যার মতো সামাজিক সাম্প্রদায়িক রাজনীতিক ধর্মীয় মৌলবাদ জঙ্গিবাদ তথা সামাজিক বিপর্যয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০ লাখ শহীদের স্মরণে শহীদস্মৃতি বৃক্ষ রোপণ কর্মসূচির আগে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনে ইতোমধ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে উল্লেখ করে শাহরিয়ার কবীর বলেন,বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি প্রতিষ্ঠান,সামাজিক প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ করা হলে তা প্রাকৃতিক বিপর্যয় রোধে কাজে আসবে। এই রোপিত বৃক্ষ নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মৃতি সবুজ রাখবে,উজ্জীবিত করে রাখবে।

তিনি বলেন,আমরা একাত্তরের গণহত্যাসহ সকল গণহত্যারই বিচার দাবি করি। কেবল বাংলাদেশেরই গণহত্যা নয়,আমরা বিশ্বের যেখানেই গণহত্যা হয়েছে তার বিচার দাবি করি। বিশ্বমানবতার স্বার্থে,সামাজিক বিপর্যয় রোধে,আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা গণহত্যার প্রতিবাদ করি। কোথাও যেনো আর একজনও গণহত্যার শিকার না হয়।

সভায় বক্তৃতা করেন,খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান,শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম,প্রাক্তন সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন