
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন,সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। এই নির্বাচনকে নিয়ে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরির অপচেষ্টা করছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছিল এজন্য তারা জনগণ থেকে ছিটকে পড়েছে,আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন,ভারতের সাথে বাংলাদেশের কোনো সামরিক চুক্তি সই হয়নি একটি প্রতিরক্ষা সমঝোতা হয়েছে। এই দেশে ২০০২ সাথে চীনের সাথে বিএনপি সামরিক চুক্তি করেছিল। সেই গোপন চুক্তিতে কী ছিল সেটা আপনারাই (বিএনপি) জানেন দেশবাসী জানে না। অথচ এখন ভারতের সাথে সামরিক সমঝোতা চুক্তি নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।