News71.com
 Bangladesh
 04 May 17, 06:43 PM
 168           
 0
 04 May 17, 06:43 PM

ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দুর্নীতিবাজ ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দুর্নীতিবাজ ।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ সরকার আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দুর্নীতি হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য,যার উত্তর সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিয়ে দিয়েছেন। তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা দুর্নীতি করছেন এবং পালিয়ে যাবেন। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে যৌথসভা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন,আফগানিস্তানের চেয়েও দুই ধাপ নিচে বাংলাদেশের অবস্থান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল,মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনেও দেখা যায় যে বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্রের মূল বিষয় গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে ‘সত্যের অপলাপ’বলে দাবি করেছেন মির্জা ফখরুল। এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে মির্জা ফখরুল বলেন,প্রধানমন্ত্রী সত্যের অপলাপ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন