News71.com
 Bangladesh
 04 May 17, 01:56 PM
 251           
 0
 04 May 17, 01:56 PM

১৪ ঘণ্টা পর অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধার, ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার।।

১৪ ঘণ্টা পর অবরুদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধার, ছাত্রলীগের ৩ নেতা বহিষ্কার।।

নিউজ ডেস্কঃ শেষ কর্মদিবসের একদিন আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক একেএম নূর-উন-নবীকে প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার পর পুলিশ তাকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেয়। অপরদিকে,দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতরা হলেন,বিশ্ববিদ্যালয় শহীদ মুখতার এলাহী হল ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ বসুনিয়া,সাধারণ স¤পাদক ইসমাইল হোসেন এবং বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক নিতীশ চন্দ্র বর্মন।

এর আগে বুধবার সকাল ১১টায় উপাচার্যের সাথে চাকরির দাবি নিয়ে দেখা করতে যান শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় উপাচার্য তাদের দাবির মেনে নেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করলে তারা আন্দোলনের ঘোষণা দিয়ে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নিয়ে রাত ১টা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ,আগামীকাল ৫ মে উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু উপাচার্য দীর্ঘ দিন ধরে যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের চাকরি দেয়ার আশ্বাস দিলেও তা কার্যকর করেননি। তবে অস্থায়ী ভিত্তিতে হলেও চাকরি নিশ্চিত করতে হবে।

উপাচার্যকে উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এরশাদ আলী জানান,গতকাল রাত ১টার দিকে উপাচার্যকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দিয়েছে পুলিশ। অবরোধকারীদেরও সরিয়ে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন,যারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে তাদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তারপরও সেখানে ছাত্রলীগের কোনো নেতাকর্মী থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন